ঢাকা | 15 July 2026

ভোগান্তি দুর করতে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে অভিযোগ কেন্দ্র স্থাপন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে গণপরিবহনে যাত্রী সেবা ও যাত্রীদের কল্যাণে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে একটি অভিযোগ কেন্দ্র বসানো হয়েছে। ফলে এখন থেকে যাত্রীরা বাস কন্ডাক্টর বা সুপারভাইজার কর্তৃক কোন ধরনের হয়রানির শিকার হলে তারা তাৎক্ষণিক এই অভিযোগ কেন্দ্রে অভিযোগ করতে পারবেন। গাড়ির কোন স্টাফদের বিরুদ্ধে অভিযোগ পড়লে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সমিতির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে অভিযোগ কেন্দ্রটির বিষয়ে জানতে চাইলে বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিক বলেন, যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে এই অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানি বরদাস্ত করা হবে না। অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে শাস্তিমূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য সচিব নিলুফার ইয়াসমিন খানসহ বিভিন্ন রোডের গাড়ির স্টাফ ও অন্যান্য নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ