ঢাকা | 21 May 2026

মধুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :May 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 "অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।
 মধুপুর  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গনে   বুধবার  (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। 
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার  মো. জুবায়ের হোসেন  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ,  প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোরহান আলী।  
সকালে মধুপুর  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে  প্রধান অতিথি পৌঁছালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বোরহান আলী  তাকে স্বাগত জানান। প্রধান অতিথি  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথি  বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আরও আধুনিক, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
 তিনি আরও  বলেন, দুর্ঘটনা-দুর্যোগে আপনারা সবার পাশে সবার আগে উপস্থিত হন। জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। এ কারণে মানুষ আপনাদেরকে দুঃসময়ের বন্ধু মনে করেন। আমি মনে করি, কর্মপ্রচেষ্টার এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে আপনারা মানুষের আরো আস্থাভাজন হয়ে উঠবেন। 
বিশেষ অতিথি ওসি তদন্ত আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আরও আধুনিক, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
সক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার বিষয়েও তিনি তার আন্তরিক সদিচ্ছার কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন পদবির কর্মকর্তা-কর্মচারী, ভলান্টিয়ার, ফায়ার সার্ভিসের বিভিন্ন পদবির কর্মকর্তা-কর্মচারী এবং  গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানের পাশাপাশি ২০ মে থেকে ২২ মে তিন দিনব্যাপী সারাদেশের ন্যায় মধুপুরেও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মুহিদুল ইসলাম।
 অনুষ্ঠান শেষে মধুপুর ফায়ার স্টেশনের  শ্রেষ্ঠ ফায়ার  ফাইটার  জহুরুল ইসলাম ও ফায়ার স্টেশনের  শ্রেষ্ঠ ড্রাইভার হিসেবে নির্বাচিত রুহুল আমিনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ