ঢাকা | 05 April 2026

মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকার ক্ষতি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের পোশাক বিপনি-বিতান সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা  ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে মার্কেট টির ১ম ও ২য় তলার পোশাক দোকান গুলোর দুইটি  গুদাম। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

উপজেলার পৌরশহরের সাথীর মোড় সংলগ্ন সাবা স্কয়ার মার্কেটে ৩ এপ্রিল শুক্রবার বিকেল ৩ টায় হঠাৎ করে মার্কেটটির ৩য় তলায়  একটি রুম থেকে ধুয়া উঠতে দেখে পাশের মার্কেটের দোকানদারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই পুরো ৩য় তলার দুটি পোশাক গুদামে আগুন ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিস আসতে আসতেই পুরে ছাই হয়ে যায়। 

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার বোরহানউদ্দিনের নেতৃত্বে একটি দল দ্রুতঘটনাস্থলে পৌঁছে ও ধনবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আর এতে ক্ষতি হয়েছে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা। ক্ষতিগ্রস্থ স্থানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জুবায়ের হোসেন পরিদর্শন করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ