ঢাকা | 17 August 2026

সখীপুরে এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে বন্ধুরা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাশের পর মিষ্টি কেনার টাকা নিয়েই সহপাঠীর ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়িয়েছে। তারা মিষ্টি খেয়ে আনন্দ উল্লাসের পরিবর্তে সেই টাকা ক্যান্সার আক্রান্ত এক মায়ের চিকিৎসার জন্য তুলে দিয়েছে। আজ রোববার সকালে উপজেলার কালিদাস গ্রামের কলতান বিদ্যানিকেতনের এসএসসি পাস করা শিক্ষার্থীরা এমন মানবিক দৃষ্টান্ত দেখিয়েছে।
 
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের কয়েকদিন আগে কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থী নাঈম হাসানের মায়ের শরীরে ক্যান্সারের জীবাণু সনাক্ত হয়। এ রোগের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন হয়। অর্থনৈতিকভাবে অস্বচ্ছল নাঈমের পরিবার দিশেহারা হয়ে পড়ে। এমন সংবাদে নাঈমের সহপাঠীরা সিদ্ধান্ত নেয়- এবার এসএসসি পাশের আনন্দে মিষ্টিমুখ না করে অসুস্থ মায়ের মুখে হাসি ফোটাবো। পরে আজ রোববার শিক্ষার্থীরা তাদের সহপাঠীর দাদা আব্দুস সাত্তার সিকদারের হাতে ২০ হাজার টাকা তুলে দিয়েছে। তাদের সঙ্গে ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাও সহযোগিতা করেছেন।

এসএসসি পাশ করা শিক্ষার্থী ইমরান, জাহিদ ও আপন জানায়, পাশ করার আনন্দে মিষ্টিমুখ করার চেয়ে সহপাঠীর মায়ের পাশে দাঁড়াতে পেরে বেশি ভালো লাগছে।

কলতান বিদ্যানিকেতনের কারিগরী ভোকেশনাল শাখা থেকে এ বছর এসএসসিতে জিপিএ ৪.৮২ পাওয়া নাইম সিকদার জানায়, আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সেই সঙ্গে আমার মায়ের পাশে দাড়ানোর জন্য আমার সহপাঠী, শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

বিদ্যালয়ের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, এ বছর পাশ করা শিক্ষার্থীরা ২০ হাজার টাকা আর অন্যান্য শিক্ষার্থী এবং শিক্ষকেরা ২০ হাজার টাকা দিয়েছে। মোট ৪০ হাজার টাকা নাঈমের মায়ের চিকিৎসার জন্য দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ দেখে আমি আপ্লুত হয়েছি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ