ঢাকা | 04 May 2026

সখীপুরে রোড মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্বার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :May 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে শাকিল (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার দেবরাজ গ্রামের একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। শাকিলসহ আরও কয়েকজন শ্রমিক ঘরটি ভাড়া নিয়ে থাকতেন এবং তাঁরা ওই এলাকায় রোড মিস্ত্রির কাজ করতেন। নিহত শাকিল দিনাজপুর জেলার খানসামা উপজেলার আংগারপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। 

নিহত শাকিলের সহকর্মী (ফোরম্যান) রাজীব জানান, রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঘরের চাবি নিয়ে শাকিল ভেতরে ঢুকে। দেড়টার দিকে অন্যান্য শ্রমিকেরা খাবার খেতে এসে ঘরের ভেতরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

তিনি আরও বলেন, কাজে আসার পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে শাকিল ও তাঁর স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে কথা কাটাকাটি হতো। পারিবারিক কলহের কারণে সে এমন করে থাকতে পারে। 

জানতে চাইলে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে  লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ