ঢাকা | 02 August 2026

সরিষাবাড়িতে "ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজনদের সংবর্ধনা । শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার চর্চাকে বেগবান করার লক্ষ্যে ৩১ জুলাই  শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই জাঁকজমকপূর্ণ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়ি উপজেলা অডিটোরিয়ামে । ​
ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদের সভাপতি, বিশিষ্ট কবি ও সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪১ জামালপুর-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার । অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন । কবি বিউটি পারভীন ও জাহানারা কুলসুম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পদক প্রাপ্ত  কবি ফরিদ আহমদ দুলাল , পেট্রোবাংলা আরপিজিসিএল এর মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব ফরিদ আহম্মদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর পরিচালক কবি, লেখক ও গবেষক ড. অশোক বিশ্বাস, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষন ইনিস্টিউট, ময়মনসিংহ এর পরিচালক প্রফেসর মোঃ এনামুল হক তালুকদার , সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, সরিষাবাড়ি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল এহছান, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ নুরুজ্জামান, শিক্ষা বিষয়ক গবেষক, লেখক, কলামিস্ট মোঃ আবুল হোসেন সরকার, অগ্রণী ব্যাংক পিএলসি এর সাবেক  সহকারী মহাব্যবস্থাপক এমএ জলিল, সঙ্গীত শিল্পী, লেখক ও অভিনেতা আমিনুল হক, শরীয়তপুর সাহিত্য সংসদ এর সহ-সভাপতি মো. মজিবর রহমান প্রমুখ । অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা । অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঝিনাই বৈরান সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক কবি মো. রাজিবুর রহমান । অনুষ্ঠানে ধনবাড়ী  সরিষাবাড়ি সহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে শিক্ষা প্রতিষ্ঠান এর  সাহিত্যানুরাগী শিক্ষার্থী এবং  শিক্ষকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন ।   জামালপুর এর সরিষাবাড়ি উপজেলায় অনুষ্ঠিত "ঝিনাই বৈরান সাহিত্য পরিষদ" এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা-২০২৬  অনুষ্ঠানের মিডিয়া কভারেজ এর দায়িত্ব পালন করেন উক্ত পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি ইমাম হাসান সোহান ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ