সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ১জুলাই বিকেলে ইসলামী বিশ^বিদ্যালয় ‘ল’ এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে সুপ্রীম কোর্ট বারের শহীদ সফিউর রহমান মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় ল' এ্যালামনাই এসোসিয়েশন এই সংবর্ধনার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন ইসলামী বিশ^বিদ্যালয় ‘ ল’ এ্যালামনাই এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ সাজ্জাদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী ও বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির ভাষণে রুহুল কবীর রিজভী বলেন, শেখ হাসিনার বিষাক্ত দাত আর কামড় উপেক্ষা করে যাঁরা আন্দোলন করেছেন তাদের মধ্যে তারুণ্যদীপ্ত লড়াকু সকলের দৃষ্টিকাড়া যে যুবকটি ছিল সে হলো মোহাম্মদ আলী। গণতন্ত্রের প্রহরী হিসেবে থেকে যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে জয়নাল আবেদীন, ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার জমির উদ্দিনদের সাথে মোহাম্মদ আলীও ছিল একজন। তাদের আন্দোলনের কারণে শেখ হাসিনার শক্তি অনেকটা দূর্বল হয়েছিল। এই মোহাম্মদ আলীর সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া এটা তার জন্য বড় কিছু নয়। সেই ভুইফোঁড় নেতা নন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে বিশাল অবদান রেখেছে মোহাম্মদ আলীর। আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। তার নির্বাচিত হওয়াটা হলো সুপ্রীম কোর্টের আইনজীবীদের শুভেচ্ছা মাত্র। তিনি একে এম মাহবুব উদ্দিন খোকন-মোহাম্মদ আলীর মঙ্গল কামনা করে বলেন, তাদের মতো অনেক দক্ষ সাহসী আইনজীবী ছিলেন বলেই, শেখ হাসিনার নিয়োগ করা চাকর-বাকর বিচারকদের মুখের উপর শক্ত আর্গুমেন্ট করতে বিধিগত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে সংবর্ধিত নেতা সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সকল আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুপ্রীম কোর্ট বারে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় তিনি বলেন, আমি আপনাদের দোয়ায় এবং ভোটে নির্বাচিত হয়েছি। আমি সততার সাথে দায়িত্বশীলতার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবো। এ সময় মোহাম্মদ আলী বলেন, সুপ্রমী কোর্ট বারে বর্তমানে ১৭ হাজারের উপরে সদস্য রয়েছেন। যায়গার স্বল্পতার কারণে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা খুবই সমস্যা হচ্ছে। সুপ্রীম কোর্ট বারের জন্য জায়গা বরাদ্দ দেওয়া এবং একটি বহুতল ভবন করে দেওয়ার দাবি তোলেন তিনি।
সংবর্ধনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংসদীয় বিশেষ কমিটির সভাপতি ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এমপি। বক্তব্য দেন সিনিয়র এডভোকেট ও সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন এমপি, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোঃ বদরুদ্দোজা বাদল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. এম, মতিনুর রহমান, সংবর্ধনা আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ ফরিদুল ইসলামসহ প্রমূখ।
উল্লেখ্য সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী টাঙ্গাইলের মধুপুর উপজেলার অলিপুর গ্রামের বাসিন্দা।