ঢাকা | 19 February 2026

মাছুদুল আলম সিদ্দিকী স্বপনের মৃত্যুতে স্মরণ সভা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

 কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সদস্য মাছুদুল আলম সিদ্দিকী স্বপনের মৃত্যুতে গত ১৮ ফেব্রুয়ারি নিজস্ব কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি ও দি নেক্সটনিউজের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, ঘাটাইল জিবিজি সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও স্বপন সিদ্দিকীর আত্মীয় হোসেন শহীদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আনিসুর রহমান শেলী, মিজানুর রহমান শামীম, সমীর মিয়া,সেলিম রেজা স্বাধীন, মোমিন মিয়া, সোলায়মান হোসেন, নেহাল আহমেদ, স্বপন সিদ্দিকীর সহোদর সুমন সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনির হোসেন।

শোক সভায় স্বপন সিদ্দিকীর একমাত্র পুত্র সন্তান ফারদিন সিদ্দিকী ফাহিম উপস্থিত ছিলেন।আলোচনা শেষে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য,১৪ ফেব্রুয়ারি রাতে সাংবাদিক ও কবি মাছুদুল আলম সিদ্দিকী স্বপন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মৃত্যুবরণ করেন।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ