ঢাকা | 20 February 2026

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদহে উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 20, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে শিল্পী আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার উপজেলার বড়চওনা খালিয়ার-বাইদ উত্তরপাড়া এলাকার স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত  গৃহবধূ শিল্পী ওই এলাকার ফারুক মিয়ার (২১) স্ত্রী। মাত্র তিন মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে শিল্পী-ফারুক দম্পতি একই ঘরে ঘুমাতে যান। রাত সাড়ে ৩টার দিকে শাশুড়ি পারভিন বেগম সেহরি রান্না করতে পুত্রবধূকে ডাক দেন। ডাকে সাড়াশব্দ না পেয়ে ছেলে ফারুক মিয়া ঘুম থেকে জেগে ওই ঘরেই শিল্পীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁর চিৎকারে  প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে গৃহবধূ শিল্পী আত্মহত্যা করে থাকতে পারেন। 

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম আজকের পত্রিকাকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ