ঢাকা | 04 February 2026

জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 31, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার প্রতিবাদে শেরপুর জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জানুয়ারি বিকালে বিক্ষোভ মিছিলটি শেরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। 
‎এ সময় শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল, ডা. মো. আনোয়ার হোসাইন, এনসিপির জেলা সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম প্রমুখ।   জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি ন্যাক্কারজনক হামলার মাধ্যমে জামায়াতের নিরীহ নেতা-কর্মীদের খুন জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, মাওলানা রেজাউল করিমের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীরা তাঁদের পরাজয় আঁচ করতে পেরে এ ধরণের নৃশংসভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমাদের ভাই শহীদ রেজাউল এর হত্যার প্রতিশোধ হিসেবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে আনতে হবে। এই বদলা নেয়ার ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধকতার সৃষ্টি করে, তাহলে আমরা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবো, রেজাউলের মতো শতশত ভাই আমরা রক্ত দিতে প্রস্তুত রয়েছি।
বক্তারা আশ^াস নয় অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। 
সমাবেশে জেলা জামায়াতের আমির আগামীকাল ৩১ জানুয়ারি শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে শহীদ রেজাউলের দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন।  



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ