ঢাকা | 04 February 2026

ঘাটাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের গারোবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে শহীদুল ইসলাম (৫০) এবং গোপালপুর উপজেলার আবুল কাশেমের ছেলে শফিউল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি সিএনজি হামিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হন ও আহত হন ৩ জন। পরে আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ