ঢাকা | 04 February 2026

আগামীকাল টাঙ্গাইলে আসছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 3, 2026 ইং
ছবির ক্যাপশন: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে ১১ দলীয় জোটের পক্ষে সাংবাদিক সন্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমির আহসান হাবীব মাসুদ। ছবির ক্যাপশন: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে ১১ দলীয় জোটের পক্ষে সাংবাদিক সন্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমির আহসান হাবীব মাসুদ।
ad728
আগামীকাল বুধবার টাঙ্গাইলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এদিন টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন। এ উপলক্ষে সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের টাঙ্গাইল জেলা শাখা। 

সংবাদ সম্মেলনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াতের আমীরের আগমন উপলক্ষে আমরা প্রস্ততি গ্রহণ করছি। এ সমাবেশ টাঙ্গাইলে নতুন এক ইতিহাসের সৃষ্টি করবে। আমরা আশা করছি জামায়াতের ইসলামী লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন। এর বাইরেও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন।সমাবেশে আমীরে জামায়াতের সাথে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামও উপস্থিত থাকবেন।

আগামী ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইলবাসীকে দলে দলে পৌর উদ্যানে যোগ দিয়ে আমীরে জামায়াতের জনসভাকে সাফল্য মণ্ডিত করার জন্য অনুরোধ জানান তিনি।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সভাপতি শাহীন মিঞা প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ