টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রতিনিধি দলের সাথে শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, ঘাটাইল এর জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়াকমান্ডার ঘাটাইল এরিয়া'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সাক্ষাৎকালে প্রতিনিধি দল সেনাবাহিনীকে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট টাঙ্গাইল এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের নিরাপত্তার বিষয়ে অবহিত করেন।
প্রতিনিধি দল জানান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট টাঙ্গাইল এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ছয় হাজার দেশী ও বিদেশী শিক্ষার্থী, এনজিও কর্মী, পেশাজীবি কর্মরত রয়েছেন, যার অধিকাংশই মহিলা। জিওসি, ১৯ পদাতিক ডিভিশন প্রতিনিধি দলের কথা শোনেন এবং নির্বাচন চলাকালে নিরাপত্তা সংক্রান্ত সবধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন।