টাঙ্গাইলের ধনবাড়ীতে শিশু ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও বিচারসহ হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী আজাদী কালচারাল সেন্টারের সদস্যবৃন্দসহ ভূমিহীন ও নিজেরা করি সমিতি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
সোমবার (২ ফেব্রুয়ারী) সকালে ধনবাড়ী উপজেলা পরিষদের সামনে আজাদী কালচারাল সেন্টার ধনবাড়ীর আয়োজনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী সহ দায়িত্বশীলরা মানববন্ধন করে দ্রুত বিচারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেন তারা।
অন্যদিকে, বিকেলে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ধনবাড়ী প্রেসক্লাবের সামনে উপজেলা ভূমিহীন ও নিজেরা করি সমিতিসহ সদা জাগ্রত ধনবাড়ীর ব্যানারে ধর্ষক সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবীতে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন, নিজেরা করি ভূমিহীন সমিতির ধনবাড়ী উপজেলা শাখা’র সভাপতি কছিম উদ্দিন, নিজেরা করি সমিতি’র কর্মসূচী সংগঠক তপন কুমার সরকার, অঞ্চল সমন্বয়ক শষী কুমার ত্রিপুরা, ভূমিহীন সমিতি পাইস্কা ইউনিয়নের সভাপতি জমিলা বেগম, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টিও ধনবাড়ী উপজেলা শাখা’র সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুপিটার, আজাদী কালচারাল সেন্টার ধনবাড়ী উপজেলার দায়িত্বশীল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বী দিনার, আবির রহমান মিনহাজ, যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা জাহান পাখি, যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া, স্থানীয় এলাকাবাসী হামিদা বেগম, জামিলা বেগম, নিহত শিশুর বাবা উজ্জল হোসেন, বড় ভাই জুবায়ের হোসেন, খালা জয়নব বেগম সহ অন্যরা।
বক্তারা শিশু ধর্ষণকারী পুলিশের হেফাজতে থাকা সুমন ও রাফিউল সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী জানান। যদি কোন রাজনৈতিক প্রভাবে এ হত্যার ঘটনায় জড়িতদেরকে আইনের বাইরে রাখা হয় বা ধামাচাপা দেওয়ার পায়তারা করা হয় তাহলে আগামীদিনে কঠোর আন্দোলন কর্মসমূচীর হুশিয়ারী দেন তারা।
উল্লেখ্য, টাঙ্গাইলের ধনবাড়ীর যদুনাথপুরের বারইপাড়া এলাকায় বাড়ী থেকে গত ২৬ জানুয়ারী নিখোঁজ শিশু শিক্ষার্থী রবিবার(১লা ফেব্রুয়ারী)মারিয়ার বস্তাবন্দি মরহেদ পাশের বাড়ীর একটি পরিত্যাক্ত ঘরের ভিতরের স্টীলের বক্স থেকে উদ্ধার করে পুলিশ।