ঢাকা | 23 August 2026

ভালুকায় বসতঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বসতঘর থেকে চাঁন মিয়া (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে পালগাঁও গ্রামের চাঁন মিয়ার বসতঘরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুর্গন্ধ পান। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে ঘরের জানালা খুলে মেঝেতে চাঁন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, পালগাঁও গ্রামের চাঁন মিয়ার অর্ধগলিত মরদেহ তার বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ