ঢাকা | 11 May 2026

অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধে কঠোর অবস্থানে প্রশাসন : ডিসি শরীফা হক

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 অবৈধভাবে  মাটিকাটা ও বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন  টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায়  এবিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

 এবিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জানান, অবৈধভাবে মাটিকাটা ও বালু উত্তোলন পরিবেশ ও জনজীবনে বিরূপ প্রভাব তৈরি করে । অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে কোনো তথ্য পেলে বা কোথাও অবৈধভাবে বালু উত্তোলন হতে দেখলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি, অথবা জেলা ম্যাজিস্ট্রেটকে হোয়াটসঅ্যাপে অবহিত করার জন্য অনুরোধ জানান। 

তিনি আরও জানান,   ১০ মে দিবাগত রাত হতে ভোর পর্যন্ত কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে বালুমহাল ও ম‌াটি ব‌্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে একজনকে ৩,০০,০০০/- (তিনলক্ষ) টাকা অর্থদন্ড করা হয়। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি এক্সকাভেটার মেশিন বিনষ্ট ও ২টি অবৈধ বালুবহকারী ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। জনস্বার্থে পুরো জেলায় এ অভিযান অব্যাহত রয়েছে ।

মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায়  আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ