এ সময় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ফাহাদ আহমেদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম এবং নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন।
এছাড়াও কর্মসূচিতে শিবিরের প্রতিনিধি হিসেবে আকাশ ও আরমান উপস্থিত ছিলেন। মানববন্ধনে ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ, কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে কোনো শর্ত ছাড়াই এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। তারা বলেন, অতিরিক্ত টোলের কারণে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় বেড়ে যাচ্ছে এবং পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ যুক্ত হয়ে বাজার ব্যবস্থায়ও নেতিবাচক প্রভাব ফেলছে।
মানববন্ধন শেষে কোনো মিছিল না করে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে দাবি আদায় না হলে ২০ এপ্রিল থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।