টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ ও এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমানের বাবা বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত ইডিডিএ কর্মচারী মো: আবুল হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রবিবার(১৯এপ্রিল) বিকেলে তার নিজ বাড়ী বাজিতপুর গ্রামে না ফেরার দেশে চলে গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা নামাজ বীর-কদমতলী ডাকঘরের সামনে কদমতলী বাজার মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধনবাড়ী উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি নয়া দিগন্তের সাংবাদিক এস এম ইব্রাহিম হোসাইন লেবু ও ধনবাড়ী সাব-রেজিষ্টার হযরত আলী, বীরতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশা, কদমতলী হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক পিয়ার উল্যাহ্ ও বীর কদমতলী পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার আজিজুর রহমানসহ অন্যান্যরা।
মরহুমের জানাযা নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনসহ ধনবাড়ীর বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ ব্যবসায়ী মহল গভীর শোক প্রকাশ করেছেন