ঢাকা | 14 February 2026

মধুপুর-ধনবাড়ীবাসীকে কৃতজ্ঞতা জানালেন স্বপন ফকির

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 14, 2026 ইং
ছবির ক্যাপশন: মধুপুরে নবনির্বাচিত এমপি ফকির মাহবুব আনাম স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতা-কর্মীরা। ছবির ক্যাপশন: মধুপুরে নবনির্বাচিত এমপি ফকির মাহবুব আনাম স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতা-কর্মীরা।
ad728
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, আমি মধুপুর ধনবাড়ীবাসীর কাছে, দলীয় নেতাকর্মীদের কাছে চিরঋণি হয়ে গেলাম। দলীয় নেতাকর্মীদের দিন-রাত পরিশ্রম আর মধুপুর-ধনবাড়ীবাসীর ভালোবাসার ফলেই এই বিজয় অর্জন সম্ভব হয়েছে। আমি চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শালিসীমুক্ত মধুপুর-ধনবাড়ী গড়বো। দলমত নির্বিশেষে সকলে সহযোগিতা করলে আমি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছি অবশ্যই তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালাবো। তিনি ১২ ফেব্রুয়ারি গভীর রাতে বিজয়বার্তা পাওয়ার পর আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আদিবাসী, হিন্দু, মুসলিম দলমত নির্বিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জীবনে স্বপ্ন ছিল একবার এমপি হওয়ার। সবাই মিলে তা পূরণ করেছেন। এজন্য আমি কৃতজ্ঞ। আমি ঋণি। বিজয়ের মুহুর্তে আজ যেমন দলীয় কার্যালয় চত্বর মিলনমেলায় পরিণত হয়েছে। আগামীতে আরও বন্ধন অটুট করতে হবে। বিএনপির জনশক্তি বাড়াতে হবে। ধানের শীষের মিলনমেলা আরও বড় করতে হবে। আমাদের সকলের মাঝে যাতে আত্মিকবন্ধন আরও বৃদ্ধি পায় সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

আমরা আগামী পাঁচ বছর সবাই মিলে মধুপুর-ধনবাড়ীকে সুন্দর করে পরিকল্পিতভাবে সাজাবো।এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, সদস্য মো. আনোয়ার হোসেন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ