ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকারি প্রাইমারি স্কুলগুলোতে কেমন যেনো তেমন পড়ালেখা হয় না। কিন্ডারগার্টেন স্কুলগুলোর সাথে তাল মিলিয়ে সরকারি স্কুলগুলোতে পড়াশোনা করাতে হবে। ইউএনও, প্রাথমিক শিক্ষা অফিসারকে তদারকি বাড়াতে হবে। সরকারি প্রাইমারি স্কুলগুলোতে কি ভাবে পড়ালেখা হচ্ছে সে ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। তিনি শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর অডিটরিয়ামে কিন্ডার গার্টেন বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী ফকির মাহবুব আনাম আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়েই শিশুদের বেইজমেন্ট গঠিত হয়। বেইজমেন্ট ভালো না হলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ দূর্বল হয়ে পড়বে। বেইজমেন্ড ভালো করার জন্য অবশ্যই তদারকি বাড়াতে হবে। অভিভাবকদেরও তদারকি বাড়াতে হবে। শুধু বিদ্যালয়ের শিক্ষকদের উপর ছেড়ে দিলে চলবেনা।
মন্ত্রী আরও বলেন, প্রতিটি এলাকায় মাদকের ছাড়ছড়ি হয়ে গেছে। প্রশাসনের সাথে সমাজের প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে দাড়াতে হবে। তবেই মাদক নির্মূল করা সম্ভব। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, পুলিশ পারেনা এমন কিছু নেই। পুলিশের সাথে ডিএসবি আছে। ডিজিএফআই আছে। সবাই মিলে মাদক ব্যবসায়িদের গ্রেপ্তার করুন। আইনের আওতায় নিয়ে আসুন। আপনারা মাদক ব্যবসায়িদের সাথে হাত মেলাবেন না। হাত মেলানোর খবর এলে আপনাদেরও খবর আছে। আপনারা শক্ত ভাবে মাদক নির্মূলে এগিয়ে আসুন। সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখুন।
বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মোজাফফর হোসেন আকন্দ বাদল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মধুপুর পৌরবিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সহসভাপতি আনোয়ারা খন্দকার ইসলাম লিলি সরকার, সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবরি তালুকদার, সাবেক সহসসভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নুরুন্নবী শিহাব প্রমূখ।