ঢাকা | 01 September 2026

টাঙ্গাইলে আজ জব ফেয়ার।। শুক্রবার থেকে সুইট ফেস্টিভাল

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের প্রথমবারের মতো জব ফেয়ার ও সুইটি ফেস্টিভালের আয়োজন করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের মানবসেবা চত্বরে জব ফেয়ার ও শহীদ স্মৃতি পৌর উদ্যানে আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) সুইট ফেয়ার অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জেলা প্রশাসন এই তথ্য গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিয়া জানান, মঙ্গলবার জনসেবা চত্বরে অনুষ্ঠিতব্য জব ফেয়ারে ৫০টির অধিক চাকুরিদাতা প্রতিষ্ঠান অংশ নেবে। তারা অনদ্যা স্পট ইন্টারভিউ নেবেন। যোগ্যদের তাৎক্ষণিকভাবে নিয়োগ দেবেন। তিনি জানান, জব ফেয়ার চারদিকে ব্যাপক সাড়া ফেলেছে। সোমবার দুপুর পর্যন্ত জব ফেয়ারে এক হাজার ৫শর বেশি চাকুরি প্রত্যাশী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। অনেকেই সরাসরি অংশ নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিচ্ছেন।

এদিকে টাঙ্গাইলের জিআই পণ্য খ্যাত পোড়াবাড়ির চমচম, জামুর্কীর সন্দেশসহ মিষ্টি জাতীয় বিভিন্ন পণ্য নিয়ে শুক্রবার অনুষ্ঠিত হবে সুইট ফেস্টিভাল। সেখানে টাঙ্গাইলের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত মিষ্টি প্রদর্শন ও বিক্রি করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, সিনিয়র দীপ ভৌমিক প্রমূখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ