টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পর্যায়ে 'নতুন কুঁড়ি স্পোর্টস' বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ প্রস্তুতি সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে বক্তব্য দেন, অধ্যক্ষ আব্দুর রউফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকের আহমেদ, স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম ছবুর রেজা, সাংবাদিক এনামুল হক, ক্রীড়া সংস্থার সম্পাদক মো. ডালিম মিয়া প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসাসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের দক্ষ খেলোয়াড় ও ক্রীড়াবিদ এবং মানসিক, শারীরিক ও নৈতিক কাঠামো গড়ে তুলতে সরকার সারা দেশে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্যোগ নিয়েছে। আগামী ২৯ এপ্রিল উপজেলা পরিষদ মাঠে খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে।