টাঙ্গাইলের সখিপুরে শুক্রবার (৩জুন) রাতে মাদক সেবন, মায়ের উপর অত্যাচারের অভিযোগে শামীম (৩৫) নামের এক মাদকসেবীকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা অ*না*দা*য়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে*ছেন ভ্রা*ম্য*মা*ন আদালত। শামীম কলাবাগান এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।একই দিন রাতে বড়বাইদ এলাকায় গাঁজা সেবন, বিক্রির অভিযোগে আরিফ(২৪)নামে একজনকে ৬মা*সের কারাদ*ন্ড,১শত টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের কারা*দণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। আরিফ শ্রীপুর এলাকার সোহরাব ছেলে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম।এ সময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )মোঃ হেলাল উদ্দিন পিপিএম, এসআই (সেকেন্ড অফিসার) শরীফ আশিকুর রহমান ও এস আই ইউসুফ আলী, এসআই আল মামুন,এএসআই সুমন, থানার স্টাফ, বিক্ষুব্ধ জনতা।