ঢাকা | 13 August 2026

ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে রাতভর দলবেঁধে ধর্ষণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
কামাল হোসেন 
টাঙ্গাইলের ভূঞাপুরে রাতভর গণধর্ষনের শিকার হয়েছে মানসিক ভারসাম্যহীন এক তরুণী। রাতভর নির্যাতনের পর হাত-পা বেঁধে ফেলে রাখা হয় ধানক্ষেতে। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় ওই তরুণীকে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানান, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জিগাতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। প্রতিদিনই সড়ক দিয়ে চলাফেরা করতো সে। পরিবারের লোকজনের ধারনা ছিলো বৃষ্টির মধ্যে রুমেই অবস্থান করছে। এজন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়।  মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় দেখতে পায় ওই তরুণীকে। রাতভর নির্যাতনের পর দুষ্কৃতকারীরা ফেলে যায় মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে। পরে বাড়ি থেকে কাপড় এনে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তাকে। ঘটনার পর তরুণীর চোখেমুখে ছিলো আতঙ্কের ছাপ। লোকজন দেখে ভয় পাচ্ছে সে। চোখে টলমল করছে পানি। 

তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে সবাই ভালোবাসতো। তার সাথে এমন ঘটনা কেউ মেনে নিতে পারছে না। মাদকে ছেয়ে গেছে ভূঞাপুর। আর মাদকসেবিরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। জড়িতদের খুঁজে বের করে কঠিন শাস্তি দাবি করেছেন তারা। 

 এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান জানান, 
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ