ঢাকা | 19 August 2026

ধনবাড়ীতে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করলেন ইউএনও

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 19, 2026 ইং
ছবির ক্যাপশন: পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথী। ছবির ক্যাপশন: পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথী।
ad728

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথী। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পিটিএস উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে বিভিন্ন শ্রেণীকক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করান। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। 

শিক্ষার্থীরা জানায়, ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে তারা আনন্দিত হয়েছে। তিনি তাদের ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহ দিয়েছেন। 

পিটিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তোজাম্মেল হক বলেন, ইউএনও মহোদয় দুটি বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা পরিদর্শন করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা, শিক্ষার পরিবেশ সম্পর্কে ও অবকাঠামোসহ নানা সমস্যার কথা শোনেন এবং খোঁজখবর নেন। শিক্ষার্থীরা একটি কম্পিউটার ল্যাব স্থানের দাবী করেন ইউএনও মহোদয়ের কাছে।

ইউএনও মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কী না, তা তদারকি করাও প্রশাসনের দায়িত্ব। পরিদর্শনের সময় মনে হলো শিশুদের কিছু সময় পাঠদান করি। তারা ক্লাসটি উপভোগ করেছে, এতে আমিও আনন্দিত। সময়মত শিক্ষার্থী-শিক্ষক উপস্থিতি এবং শিক্ষা কার্যক্রমে তাদের মনোযোগের বিষয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সেই সাথে শিক্ষার মানন্নোয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করা হয়। 




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ