ঢাকা | 04 February 2026

গড়াশিনে জাহান আরা বেগম স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও নবীনবরণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল সদরের করটিয়া ইউনিয়নের গড়াশিন গ্রামে জাহান আরা বেগম স্কুল এন্ড কলেজের ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে গড়াশিন চৌরাস্তা বাজার সংলগ্ন জাহান আরা বেগম স্কুল এন্ড কলেজের দাতা সদস্য  মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

গড়াশিন জাহান আরা বেগম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি নাসরীন জাহান লবুনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের জমি দাতা সদস্য ও পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মোঃ শহীদুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের নির্বাহী কমিটির সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ কায়ছার আলী, স্কুলের এডহক কমিটির সদস্য মোঃ মনিরুল ইসলাম, করটিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খান বাচ্চু, হালিমা বেগম ও নুরজাহান মাদ্রাসার সেক্রেটারী মোঃ মুসা আহমেদ, দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মোঃ বাবর আলী, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম ও মিনহাজ উদ্দিন মিন্টু, ব্যুরো বাংলাদেশ জোনাল ম্যানেজার মোঃ মহসিন মিয়া, এস এম মেজবাহ উদ্দিন,  মোঃ মঞ্জুরুল মোর্শেদ লিটন, মির্জা মোহাম্ম ওমর শরিফ, ও আকতার হোসেন প্রমুখ।

পুরষ্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন হাসিবুল হোসেন এবং নৃত্য পরিবেশন করেন আনিকা ও তার দল। 






কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ