ঢাকা | 25 February 2026

টাঙ্গাইলে বিএনপির বিদ্রোহী প্রার্থীর জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবালসহ ১৪ জন নেতাকর্মী তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন।


মঙ্গলবার জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল টাঙ্গাইল সদর আমলী আদালতে তার ১৪ জন অনুসারীসহ আত্মসমর্পন করেন। তারা জামিন আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম মাহবুব খান তাদের জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্ত ১৪ জনের মধ্যে টাঙ্গাইল শহর বিএনপির সদ্য বহিস্কৃত সভাপতি মেহেদী হাসান ওরফে আলীমও রয়েছেন।


মামলা সূত্রে জানা যায়, এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন কেন্ত্রীয় বিএনপির প্রচার সম্পাদক বর্তমান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল পৌরসভার ১৩ নং ওয়ার্ডে বিএনপির নির্বচন পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু নাসের আমীন ওরফে পাপন বাদী হয়ে গত রোববার রাতে এই মামলা দায়ের করেন।


মামলায় বাদী অভিযোগ করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করা হয। গত ১৯ জানুয়ারি এই দোয়া মাহফিলের আমন্ত্রন জানানোর জন্য তাঁরা কয়েকজন বের হন। শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকায় পৌঁছলে ফরহাদ ইকবালসহ অন্য আসামীরা ধানের শীষ প্রতীকে ভোট না দেওয়ার জন্য চাপ দেয়। এ সময় প্রতিবাদ করলে তাঁরা হামলা করে। তাদের হামলায় সাদী ও বিপ্লব নামের দুইজন গুরুতর আহত হন।


মামলায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপির সদ্য বহিস্কৃত সভাপতি মেহেদী হাসান ওরফে আলীম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাকিব হোসেন ও রুমন আহমেদ, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করা হয়েছে।  আসামীরা সবাই ফরহাদ ইকবালের অনুসারী। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ