ঢাকা | 04 February 2026

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান উদ্বোধন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে দেশব্যাপি “ট্রাকযোগে ভ্রাম্যমাণ উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান” এর অংশ হিসেবে টাঙ্গাইল জেলায় সোমবার (২ ফেব্রুয়ারি) এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ভ্রাম্যমাণ ট্রাকটি টাঙ্গাইলের বিভিন্ন জনবহুল এলাকায় সংগীতানুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জনগণকে ভোটদানে উৎসাহিত করবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ট্রাকযোগে ভ্রাম্যমাণ উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠনের উদ্বোধন করেন সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত। এ সময় আরও উপস্থিত ছিলেন অফিসের সহকারী পরিচালক তাবাসসুম সুলতানাসহ জেলা তথ্য অফিসের কর্মচারীবৃন্দ ও সাধারণ জনগণ। 

উদ্বোধনীতে সিনিয়র তথ্য অফিসার জনগণকে ১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমূখর পরিবেশে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য আহবান জানান। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ