ঢাকা | 14 May 2026

টাংগাইলে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের গ্রামীণ জনপদে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে শাহরিয়ার হাসান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় অত্র বিদ্যালয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম সভাপতি তো করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া। এ সময় আরো বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এডভোকেট মমতাজ করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, কাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নুল আবেদীন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরো বলেন, বর্তমানে মোবাইলে শিক্ষার্থীদের আসক্তি বাড়ছে, যার ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলছে এবং পড়ালেখায় পিছিয়ে পড়ছে। তাই সন্তানদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি অভিভাবক ও শিক্ষকদের বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে তারা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে। দেশ ও মানব সেবায় আত্মনিয়োগ করতে পারে।

অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোনাউল্লা, অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কেরামত আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ