ঢাকা | 20 February 2026

টাঙ্গাইলে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার: দুই ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 20, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 আসন্ন পবিত্র মাহে রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে টাঙ্গাইলে বাজার মনিটরিং আরো জোরদার করা হয়েছে।  

এ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শহরের পার্কবাজার এবং বটতলা বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন।এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, সেনেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারির সদস্যরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অভিযানের সময় এক মাছ ব্যবসায়ী চাষের মাছকে নদীর মাছ বলে বিক্রি করার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও মেয়াদোত্তীর্ণ মশলা বিক্রির দায় এক মুদির দোকানদারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া বলেন, রমজানের প্রথম দিনেই বাজার তদারকিকালে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদেরকে বলা হয়েছে। 
তিনি আরও বলেন, রমজান মাসকে ঘিরে আমাদের মনিটরিং আরো জোরদার করা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ