টাঙ্গাইলের মধুপুরে সোমবার (২মার্চ) বিকালে আনারস চত্বরে মধুপুর উপজেলা তৌহিদী জনতার ব্যানারে ইরানে আমেরিকা ও ইসরায়েল এর আগ্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব বন্দ্বন শেষে সমাবেশে বক্তারা ইসরায়েল ও আমেরিকার সাম্রজ্যবাদী ও ধ্বংসাত্নক আগ্রাসনের বিরুদ্বে প্রতিবাদ জানিয়ে ওই সব দেশের সকল পণ্য বর্জনের আহবান জানান।
এ সময় উপস্থিত জনতার মধ্যে থেকে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র মধুপুর উপজেলা আহবায়ক সবুজ মিয়া, আয়োজকদের মধ্যে মো. রাকিব হোসেন , ফায়সাল আহমদ , আব্দুল্লাহ, আব্দুর রহমান, মাইমুন আহমাদ প্রমূখ। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসী হামলায় ইরানের প্রেসিডেন্ট নিহত আয়াতুল্লাহ আলী খোমেনী সহ সকল মুসলমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।