ঢাকা | 30 June 2026

ধনবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Jun 30, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার(২৮জুন) সকালে ধনবাড়ী পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়।

ধনবাড়ী পৌরসভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ এর সভাপতিত্বে এ বাজটে উপস্থাপন করনে পৌর নির্বাহী র্কমর্কতা দেবাশীষ দাস।

ধনবাড়ী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৭ কোটি ৪৩ লক্ষ ১৫ হাজার ৫২৩ টাকা প্রস্তাবিত বাজেট পৌরসভার হলরুমে ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ৪৫ লাখ ১৭ হাজার ৫২৩ টাকা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বাজটে অধবিশেনে অন্যান্যরে মধ্যে বক্তব্য দেন- পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসনে, ধনবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, পৌরসভার কজারভেঞ্জি ইন্সপক্টের বিশ্বনাথ ভদ্র, ধনবাড়ী প্রেসেক্লাবরে সাধারণ সম্পাদক এনটিভি’র হাফজিুর রহমান ও সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু।

এসময় ধনবাড়ী উপজেলা প্রকৌশলী মো: মোকাদ্দেস আলী, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক পলাশ ইসলাম ও জাহিদ হোসেনসহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশনে উপস্থিত নাগরিক ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ