ঢাকা | 19 November 2026

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন

ময়মনসিংহ ব্যুরো, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মুখ বেঁধে শাখাটিতে আগুন দিয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার রামপুর ইউনিয়নের সীমান্ততলি বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখ বাঁধা তিন ব্যক্তি ব্যাংকের শাখায় আগুন দিচ্ছেন। এ সময় তাদের একজনকে জ্বালানি ছিটাতে দেখা যায়। পরে সেখানে আগুন জ্বলে ওঠে।

গ্রামীণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক মো. জয়কুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনের বারান্দা ও কেচিগেট দেখে মনে হচ্ছে, এটি রামপুর গ্রামীণ ব্যাংক শাখার ঘটনা। তবে ভিডিওতে আগুন যেভাবে ছড়িয়ে পড়তে দেখা গেছে, বাস্তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। শাখার দুটি মিটার ও কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে। এ ঘটনায় বুধবার বিকেলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

তবে ভিডিওটির বিষয়ে ভিন্ন তথ্য জানিয়েছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ। তিনি বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি রামপুর গ্রামীণ ব্যাংক শাখার নয়। অন্য কোনো স্থানের ভিডিও সেখানে ছড়িয়ে দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ