ঢাকা | 22 September 2026

কালিহাতীতে বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ শ্রমিকের ১৫ দিনের কারাদণ্ড

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীর গরিলাবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় বালুমহালে যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে নিয়োজিত ৯ শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইলিয়াস আলী (৩০), একই গ্রামের মাজম আলীর ছেলে রুকুনুজ্জামান (৩৫), হোসেন আলীর ছেলে রফিকুল (২৩), মাতবর আলীর ছেলে মাসুদ (২৫), মনিরুজ্জামানের ছেলে হাসিবুল (১৮), কালিহাতী উপজেলার সিংগুরিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে মামুন মিয়া (৩৮) এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর কামারকাঠি গ্রামের সুমন মিয়া (৩৭), মোঃ নজরুল মোল্লার ছেলে মো: জোহির ইসলাম (৩০) ও ভূঞাপুর উপজেলার সিরাজকান্দী গ্রামের শুকুর আকন্দর ছেলে শামীম (৩০)।

সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ