টাঙ্গাইলের ভূঞাপরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে। এসময় গীতাপাঠ, পুর্জাচনা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় গান পরিবেশন, আলোচনাসভা ও শোভাযাত্রা করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে সেখান থেকে একটা শোভাযাত্রা বের করা হয়।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সন্তোষ কুমার দত্তের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, থানার ওসি তদন্ত মামুন ভুইয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক কালীপদ বসাক, তাপস নারায়ন দেসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনের সদস্যরা।