ঢাকা | 19 November 2026

আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ধনবাড়ীতে মশাল মিছিল

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি’র নির্দেশনায় ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃত্বে টাঙ্গাইলের ধনবাড়ীতে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে বুধবার(১৮ নভেম্বর) সন্ধ্যায় একটি বিশাল মশাল মিছিল ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক সহ ধনবাড়ী বাজারের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

গোপালগঞ্জে সহ সারাদেশে আওয়ামীলীগের অগ্নি সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে মাশাল মিছিল শেষে বক্তারা বলেন, ধনবাড়ী উপজেলার কোন জায়গায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসীরা কোন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করে তাহলে তাদের কে কঠোর হস্তে প্রতিহত করা হবে। তাই প্রতিটি ওয়ার্ড সহ সকল নেতা কর্মীকে সজাগ থাকার আহবান জানান।

মিছিলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, জাসাস, শ্রমিকদল, ওলামাদল ও মহিলা দলসহ প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড বিএনপিসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ