ঢাকা | 28 September 2026

টাঙ্গাইলে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের গোল চত্বর নদী ভাঙ্গন এলাকায় অবৈধ ভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ১টি বাংলা ড্রেজার ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোল চত্ত্বর সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া এই অভিযান পরিচালনা করেন। 

এ সময় সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া বলেন, এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক ও তার ছেলে অন্তর বালু উত্তোলন করে আসছিল। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ১টি ড্রেজার পুরোপুরি ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ