ঢাকা | 17 April 2026

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে

শেরপুর প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
শেরপুরের পাঁচটি উপজেলায় মোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হামের টিকা দেওয়া হবে। ১ হাজার ৩৩৫ টি কেন্দ্রে ১৯১ জন টিকাদানকারীর মাধ্যমে এ টিকাদান কার্যক্রম চলবে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

তিনি জানান, জেলায় এখন পর্যন্ত ৮২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারও শরীরে হাম পজিটিভ পাওয়া যায়নি। বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৫ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন আরও বলেন, ক্যাম্পেইনের সময় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে। অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হওয়া থেকে শুরু করে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়স পর্যন্ত শিশুরা এই টিকার আওতায় থাকবে। আগে টিকা দেওয়া হলেও নির্ধারিত বয়সের সব শিশুকেই এই ডোজ দেওয়া হবে।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব হিমেলের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি প্রমুখ। 

এ সময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ প্রেস ক্লাবের সহ সভাপতি শাহরিয়ার মিল্টনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ