ঢাকা | 09 October 2026

মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইউএনও-এসিল্যান্ডের মতবিনিময়

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 9, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ঐতিহ্যবাহী টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম এরশাদ মিঞার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, আবুল কাশেম খান, শামসুল ইসলাম শহিদ, মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী, হারুন অর রশিদসহ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও মির্জাপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের মতামত শোনেন। পাশাপাশি উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ