মধুপুর পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান
ছবির ক্যাপশন:
মধুপুর পৌরশহরে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চলমান রয়েছে। তারপরও স্থানীয় বাসিন্দাদের চাহিদার প্রয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলার ডাস্টবিন নির্মান করছে পৌরকর্তৃপক্ষ। ১৩ মে বুধবার সকালে মধুপুর হাটখোলা মাদরাসার নিকটে ছয়ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থ এবং চার ফুট উচ্চতার ডাস্টবিন নির্মান কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স