ঢাকা | 23 September 2026

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

জামালপুর সদর উপজেলার জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাণীগঞ্জ বাজার পতিতাপল্লী এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ১০ মিনিটের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জামালপুর সদর থানাধীন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাণীগঞ্জ বাজার পতিতাপল্লী এলাকার বেলাল মিয়ার ৫ নম্বর বাড়ির ভাড়াটিয়া মো. দুলালের দখলে থাকা দক্ষিণ দুয়ারী এককক্ষবিশিষ্ট সেমিপাকা বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে আকাশি রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো গাঁজার ১০টি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ২ কেজি করে মোট ২০ কেজি গাঁজা ছিল বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতার মো. দুলাল জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বোসপাড়া এলাকার মৃত ইসমত আলীর ছেলে। তার মায়ের নাম সূর্য বেগম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে রাণীগঞ্জ বাজার পতিতাপল্লী এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ