দুর্যোগ প্রস্তুতিতে লড়ব-তারুন্যের বাংলাদেশ গড়ব এই প্রতিবাদ্যের মধ্যদিয়ে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে জাতীয় দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। মঙ্গলবার (১০ মার্চ) সকালে মধুপুর ও ধনবাড়ী উপজেলায় পৃথক ভাবে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের এক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী’র সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সহকারী ইনচার্জ জাকারিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা এস এম ফারুক ইমাম, একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা আফসানা ফেরদৌস, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান ও নল্যা মমতাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।