ঢাকা | 04 November 2026

মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুরে পর্নোগ্রাফি সংগ্রহ, সরবরাহ, উৎপাদন ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে প্রতারণা এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে মনির হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার  (৩ নভেম্বর) রাত সাড়ে  উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের কামারচালা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকের সার্বিক দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পর্নোগ্রাফি সংগ্রহ, সরবরাহ, উৎপাদন ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে প্রতারণা এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন কামারচালা গ্রামের সুরুজ ফকিরের ছেলে।এ ঘটনায় গ্রেপ্তার মনির হোসেনসহ এজাহারনামীয় পলাতক ছয়জন এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার মনির হোসেনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ