ঢাকা | 04 November 2026

ধনবাড়ীতে জেলা প্রশাসক আবু সাঈদের আকস্মিক পরিদর্শন, সেবার মানোন্নয়নে নানা নির্দেশনা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ধনবাড়ীতে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে শিশুদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। ছবির ক্যাপশন: ধনবাড়ীতে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে শিশুদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
ad728
জনসেবা মানোন্নয়ন, দাপ্তরিক কার্যক্রমে গতিশীতলতা আনয়ন এবং মানসন্মত শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

 সোমবার (২ নভেম্বর ২০২৬) তিনি ধনবাড়ী উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা  প্রতিষ্ঠান পরিদর্শন করে সার্বিক কার্যক্রম, দাপ্তরিক পরিবেশ, জনসেবার মান এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ধোপাখালী ইউনিয়ন পরিষদ, ধোপাখালী ইউনিয়ন ভূমি অফিস, ভাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইঘাট উচ্চ বিদ্যালয় এবং ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি রোগীদের চিকিৎসাসেবা যথাযথভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষের অপেক্ষার সময় স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ‘সেবাছায়া’ উদ্বোধন করেন জেলা প্রশাসক। একই সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তাদের মাঝে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের হাতে গাছের চারাও তুলে দেন। এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অন্যদিকে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে তাদের উৎসাহিত করেন।

পরিদর্শন ও বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক আবু সাঈদ জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, সরকারি সেবার মান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার গুণগত উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ