ঢাকা | 02 November 2026

মাঠের জন্য আরও জমি কিনতে সাড়ে ৪ কোটি টাকা দিচ্ছে সরকার

প্রগতির আলো ডেস্ক, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে মাদকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে গ্রামবাসীর চাঁদায় কেনা হয়েছে খেলার মাঠের জমি। দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে দীর্ঘদিনের স্বপ্ন পূরণে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে গ্রামের মানুষের কাছ থেকে চাঁদা তুলে কেনা হয় ৬০ শতাংশ জমি। তাদের সেই উদ্যোগে এবার পাশে দাঁড়াচ্ছে সরকার। মাঠের বাকি জমি কিনতে প্রায় সাড়ে চার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার (১ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাবুপুরে খেলার মাঠের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী জমি কেনার অর্থের জোগান দিচ্ছে সরকার।জাতীয় ক্রীড়া পরিষদে এদিন বাবুপুর গ্রামের কয়েকজন বাসিন্দা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক ও দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমিনুল হক।

তাদের ডেকে এনে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সরকারি সহায়তার সিদ্ধান্তের কথা জানান তিনি।

দেলদুয়ারের দেউলী ইউনিয়নের এই গ্রামে মাঠের জন্য স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে ৫৯ শতাংশ জমি কিনেছেন। জমির মালিক আরও ১ শতাংশ দান করেছেন। সব মিলিয়ে এখন জমি আছে ৬০ শতাংশ। নতুন পরিকল্পনা অনুযায়ী, মাঠের জন্য মোট ১৮০ শতাংশ জমি প্রয়োজন। বাকি ১২০ শতাংশ কিনতে প্রায় সাড়ে চার কোটি টাকা লাগবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, খেলার মাঠের জন্য যা যা প্রয়োজন, তা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশেই স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের ডেকে সরকারি সহায়তার কথা জানানো হয়েছে। বাকি জমি কেনার অর্থ সরকার দেবে।

জানা গেছে, বাকি জমি কিনতে সরকার ৪ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৯২৮ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এব আগে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আনুষ্ঠনিকভাবে ৬০ শতাংশ জমিটি বুঝে নেন গ্রামবাসী।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ