ঢাকা | 31 October 2026

সাংবাদিক কামনাশীষ শেখরের মা শান্তি সাহার প্রয়াণে প্রতিমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 31, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
প্রথম আলোর টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক কামনাশীষ শেখরের মা শান্তি সাহা মারা গেছেন। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক কামনাশীষ শেখরের মা শান্তি সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী প্রয়াত শান্তি সাহার আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য প্রার্থনা করেন।

এছাড়া শ্রী শ্রী কালীবাড়ীর প্রধান উপদেষ্টা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল হোড়, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, টাঙ্গাইলের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক  আবু জুবায়ের উজ্জল , শ্রী শ্রী  কালিবাড়ি ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল জেলা ছাত্রদলের  আহবায়ক দুর্জয় হোড় শুভ, বিশিষ্ট আইনজীবী নীহার রঞ্জন দে সরকার (নীহার সরকার) গভীর শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করছেন।

শনিবার দুপুর ১২টার দিকে মরহুমার মরদেহ টাঙ্গাইল কেন্দ্রীয় কালীবাড়ীতে কিছু সময় রাখা হয়। এরপর কাগমারী রাণী দীনমনি শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য (দাহ) সম্পন্ন হয়। প্রবীণ সাংবাদিক কামনাশীষ শেখরের মায়ের প্রয়াণে স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ