ছবির ক্যাপশন: টাঙ্গাইল জেলা কারাগারের নারী বন্দিদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করছেন জেলা প্রশাসক আবু সাঈদ । এ সময় কারা কর্তৃৃপক্ষের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ আজ টাঙ্গাইল জেলা কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা ও নিরাপত্তাব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।
এ সময় জেলা প্রশাসক বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কারাগারে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সার্বিক পরিবেশের উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কারাগারের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করা এবং বন্দিদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।