ঢাকা | 29 October 2026

বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সভাপতি মাসুদ, সম্পাদক আরিফুল

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্টের বাসাইল উপজেলা প্রতিনিধি মাসুদ রানাকে সভাপতি এবং ঢাকা পোস্টের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 'বাসাইল রিপোর্টার্স ইউনিটি'র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

​বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সহদেব সূত্রধর (দৈনিক গণমানুষের আওয়াজ), যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জনি (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), কোষাধ্যক্ষ নাসির মিয়া (দৈনিক ভোরের আকাশ), ক্রীড়া সম্পাদক সাগর মিয়া (দৈনিক ইনকিলাব), সাহিত্য সম্পাদক নাছির আহমেদ (দৈনিক খোলা কাগজ), দপ্তর ও প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন (বাসাইল নতুন সংবাদ ডট কম)।

​কার্যনির্বাহী সদস্যরা হলেন- রুবেল মিয়া (বাংলা টিভি), শরিফুল ইসলাম মিয়া (দৈনিক দিনকাল), মিলন ইসলাম (দৈনিক আজকের টেলিগ্রাম), হাসান মিয়া (দৈনিক ভোরের কন্ঠ), ​জাকির হোসেন (টাঙ্গাইল সমাচার)।

​বাসাইল রিপোর্টার্স ইউনিটির সদ্য বিদায়ী সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি এবং বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, বর্তমান সহ-সভাপতি ছানোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী খান ও আখতারুজ্জামান রিপন প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ