ঢাকা | 17 April 2026

ধনবাড়ীতে মেলার নামে জুয়ার আসর,পন্ড করলো প্রশাসন\

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ধনবাড়ীর বানিয়াজানের পঞ্চাশী বটতলা বাজারে বৈশাখী মেলার নামে প্রকাশ্য দিনে রাতে মেলার জুয়ার আসর চলেছিলো। এমন সংবাদে বুধবার(১৫ এপ্রিল) রাতে সাড়াশি অভিযানে জুয়ার আসর ভেঙ্গে দিয়ে অনুমতিবিহীন মেলা পন্ড করে দিয়েছে ধনবাড়ী উপজেলা ও থানা প্রশাসন। এতে স্বতি প্রকাশ করেছে ধনবাড়ীবাসী।  

এলাকাবাসীর অভিযোগ,ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের পঞ্চাশী বটতলা বাজারে স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন ও বিএনপি নেতা সোহেল রানা, ইউপি সদস্য আব্দুর রহিম ও  সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম দুলাল প্রামানিকসহ তাদের সহযোগীরা বৈশাখী মেলার  আয়োজন করে। ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শাজাহান আলীর সভাপতিত্বে চলে এ মেলা। প্রশাসনিক ভাবে জেলা প্রশাসকের কোন অনুমতি না নিয়ে স্থানীয় বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলীর প্রভাবেই চলে  মেলা। এতে রাতভার মেলায় চালানো হয় নাটকের নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসরসহ লটারি। শুধু এই পঞ্চাশী বটতলাই নয় জেলা প্রশাসকের অনুমতিবিহীন ভাবে বীরতারার কেন্দুয়া, রাজার হাট, বলিভদ্রের কেরামজানিতে চলছে মেলা। গ্রাম্য এলাকায় মেলার নামে রাতভর শব্দ দূষণ, চুরিসহ চলে মাদক বেচা কেনা। এতে ধনবাড়ী অঞ্চলের এসএসসি ও পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের উপরে পড়ছে নেতিবাচক প্রভাব বলে ক্ষোভে ফুসে ওঠেছে অভিভাবকসহ এলাকাবাসী।

এমন সংবাদ পেয়ে ধনবাড়ী উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন দ্রæত কেন্দুয়া, রাজার হাটে সাড়াশি অভিযান পরিচালনা করে মেলার নামে অসংঙ্গতিপূর্ণ কর্মকান্ড পেলে ব্যবস্থা নেয়াসহ পঞ্চাশী বটতলা এলাকায় উপস্থিত হলে জুয়াড়ি ও আয়োজকরা দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে মেলায় জুয়ার আসর ভেঙে দিয়ে মেলা বন্ধ করে সকল মালামাল জব্দ করা হয় বলে জানান ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।

বানিয়াজান ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বানিয়াজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম চাঁনমিয়া ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানান, ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শাজাহান আলীর সভাপিত্বে এবং নেতৃস্থানীয় কতিপয় ব্যাক্তিরা এ মেলার নামে জুয়ার আসর চালিয়েছে যা খুবই দু:খজনক। প্রশাসন এমন মেলা বন্ধ করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি এসেছে।

ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শাজাহান আলী মেলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, মেলা কমিটিতে সভাপতির স্থলে আমার নাম ব্যবহার করে এমন মেলার নামে জুয়ার আসর চালিয়েছে আমি অবগত নই। তবে, বিগত  সময়ে মেলার নামে ২৫ মার্চ কালো রাত্রিতে ও ২৬ মার্চ রাতে বিগত সময়েও আশ্লীল নৃত্য পরিচলানা করেছিলো আমি প্রতিবাদ করেছিলাম। তবে, বর্তমানে যারা এমন কর্মকান্ড পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া দরকার।

এবিষয়ে মেলার স্থলে কমিটির আয়োজক ইউপি সদস্য আব্দুর রহিম, সোহেল রানা ও কামরুজ্জামান স্বপনের ব্যবহৃত মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক সাংবাদিকদের জানান, খবর পাওয়া মাত্রই উপজেলা নির্বাহী অফিসারসহ অভিযান পরিচালনা করে সকল কর্মান্ড বন্ধ করা হয়। জুয়াড়িসহ মেলা কমিটির লোকজন পালিয়ে যায়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ