ঢাকা | 02 November 2026

টাঙ্গাইলের ১২ উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

সরকারি নির্দেশনা মোতাবেক টাঙ্গাইল জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলার ১২ টি উপজেলায় উপজেলায় একযোগে ব্যাপক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।এরই ধারাবাহিকতায় শনিবার টাঙ্গাইলের জেলা প্রশাসকের নেতৃত্বে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় একযোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি দপ্তরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মির্জাপুর উপজেলা প্রশাসন মডেল স্কুল অ্যান্ড কলেজের সার্বিক পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রম ও জনসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সাধারণ মানুষকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা প্রদানের নির্দেশনা দেন।

এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় পরিদর্শনকালে ভূমিসেবা কার্যক্রম এবং সেবাপ্রার্থীদের সেবা প্রাপ্তির বিষয়টি পর্যালোচনা করেন। ভূমিসেবা সহজীকরণ ও নির্ধারিত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মির্জাপুর পৌরসভা পরিদর্শনকালে পৌরসভার সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। পাশাপাশি নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে বিকেলে জেলা প্রশাসক মির্জাপুর বিসিক শিল্প পার্কের (১ম সংশোধিত) প্রকল্পের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এ প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয়।

জেলা প্রশাসনের এ সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, জনসেবার মানোন্নয়ন এবং শিল্পায়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ